সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন
সূচকপতনে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ জানুয়ারি) দেশের দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমার মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই সূত্র জানায়, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮০ পয়েন্টে। একই সময়ে শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৭ পয়েন্টে।
এই সময় পর্যন্ত ডিএসইতে মোট ৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৩টির শেয়ারের দর বেড়েছে, ১৭০টির কমেছে এবং ৮৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনে এগিয়ে থাকা শীর্ষ ১০ কোম্পানি হলো— সিভিও পেট্রোকেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, সিটি ব্যাংক, হাক্কানি পাল্প, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আলহাজ্ব টেক্সটাইল, রহিমা ফুড, কে অ্যান্ড কিউ, লাভেলো আইসক্রিম ও মুন্নু ফেব্রিকস।
লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটেই ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে যায়। সকাল ১০টা ১০ মিনিটে তা আরও ৬ পয়েন্ট কমে এবং ১০টা ২০ মিনিটে সূচক নেমে আসে ৪ হাজার ৯৮৩ পয়েন্টে।
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ১ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৯৩ পয়েন্টে অবস্থান করলেও পরবর্তীতে সূচকের গতি কিছুটা ঊর্ধ্বমুখী হতে দেখা যায়।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে প্রায় ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এ সময় ৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৯টির কমেছে এবং ৩টির দর অপরিবর্তিত রয়েছে।






আপনার মতামত লিখুন