জামায়াতে ও ইসলামী আন্দোলনের সমঝোতা প্রায় চূড়ান্ত: কে কত আসনে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসলামপন্থী দলগুলোর এক ছাতার নিচে আনার প্রয়াস চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ একসঙ্গে জোটবদ্ধভাবে কাজ করছে। তবে আসন ভাগাভাগি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সঙ্গে সমঝোতা থাকলেও জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জোট সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামী জোটে ১৮০ থেকে ১৮৫টি আসন রাখতে চাচ্ছে। বাকি আসনগুলো জোটের অন্যান্য শরিকদের মধ্যে বণ্টনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন শুরু থেকেই ১৪৩টি আসনে প্রার্থী দেয়ার পরিকল্পনা করেছিল, ফলে কিছুটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। তবে দুই দলের শীর্ষ নেতৃত্বের আলোচনার পর এ অনিশ্চয়তা কাটতে শুরু করেছে এবং কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “সবার আগ্রহ আছে, আশা করি জোট ভাঙবে না। সব সমস্যার সমাধান সম্ভব। চার-পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”
জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আমরা সর্বোচ্চ সংখ্যক আসনে জয়ী হওয়ার জন্য প্রার্থীর বাছাই করছি। আসন সমঝোতা যাতে সবাই মেনে নেয়, সে চেষ্টা চলছে। আমরা একে অপরের প্রতি সম্মান রেখে কাজ করছি।”
জোটে এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) শেষ মুহূর্তে যোগদান করেছে। আমার বাংলাদেশ পার্টিও (এবি পার্টি) জোটে যুক্ত হলে শরিক দলের সংখ্যা বেড়ে ১১টি হয়েছে। তবে কোন দল কতটি আসন পাবে, তা এখনও চূড়ান্ত হয়নি।






আপনার মতামত লিখুন