২০২৫ সালে সড়ক দু’র্ঘটনায় প্রাণ গেল ৯ হাজারের বেশি মানুষের: যাত্রী কল্যাণ সমিতি
সদ্য সমাপ্ত ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে। এ বছরে সারা দেশে মোট ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১১১ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ হাজার ৮১২ জন।
রবিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সংগঠনটির তথ্যমতে, একই সময়ে রেলপথে সংঘটিত ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। পাশাপাশি নৌপথে দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ১৫৮ জনের।
সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়া নির্ধারণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং ক্ষতিপূরণ তহবিল গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরিবহন শ্রমিকদের পাশাপাশি দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা জরুরি।
এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, নির্বাচনী ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা ও দুর্ঘটনা নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।






আপনার মতামত লিখুন