ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে প্রায় ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। সোমবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে কুয়াশার ঘনত্ব কমে এলে বেলা সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দুর্ঘটনার আশঙ্কায় শনিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ওই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, নিরাপত্তার কথা বিবেচনা করেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েক শ যানবাহন আটকে পড়ে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বর্তমানে ছোট ও বড় মিলিয়ে মোট ১৪টি ফেরি চালু রেখে ঘাটে জমে থাকা যানবাহনগুলো দ্রুত পারাপারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।






আপনার মতামত লিখুন