আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে: সালাহউদ্দিন আহমদ
সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে এবং প্রশংসিত হবে। তার মতে, দেশের জনগণ এখন ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি সচেতন, যার ফলে এবার ভোটের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করবে সাধারণ মানুষ।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া পৌরসভা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে দলের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হবে। তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন আদায়ের আহ্বান জানান।
সভায় চকরিয়া পৌরসভা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পৌরসভার আওতাধীন সব ওয়ার্ডের প্রতিনিধিরাও সভায় অংশ নেন। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।






আপনার মতামত লিখুন