জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়ন বাতিল করা হয়েছে ।আজ শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর প্রার্থী নিজেই প্রদান করেছেন যা নির্বাচন বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তিনি জানান, প্রার্থী চাইলে আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই আপিল নিষ্পত্তি করা হবে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।






আপনার মতামত লিখুন