খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

অসুস্থ স্ত্রীকে নিয়ে চার দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
অসুস্থ স্ত্রীকে নিয়ে চার দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন

অভাব অনটনের সংসারে জীবন বাঁচাতে সামান্য যে টুকু ভিটেমাটি ছিল তা বিক্রি করে স্ত্রী ও এক পুত্র সন্তান কে নিয়ে প্রায় ১০ বছর আগে  কাজের উদ্দ্যেশে ঢাকায়  পাড়ি জমান কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ গ্রামের বন বিহারি চন্দ্রের পুত্র তপন চন্দ্র বর্মন(৪৮) ঢাকার সাভার থানার মধুপুর গণকবাড়ী ধামসোনা নামক স্থানে একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ শুরু করেন । বেশ সুখেই চলছিল তার সংসার ও ছেলের পড়া লেখা। এরই মাঝে হঠাৎ করে স্ত্রী সিন্ধু রানী (৩৮)স্টোক করে হাত-পা অবশ হয়ে  প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পড়েন। নিজে চলাফেরার সামর্থ্য হারিয়ে ফেলেন স্ত্রী । হুইলচেয়ার বসে স্বামীর সহযোগিতা ছাড়া খাওয়া দাওয়া প্রকৃতির ডাকে সারা দেওয়া কোনটাই তিনি করতে পারেন না। এ অবস্থায় স্বামী তপন চন্দ্র বর্মন স্ত্রী কে নিয়ে প্রায় এক মাস আগে কাউনিয়ার তালুক শাহাবাজ গ্রামে এসে ভাইয়ের বাড়িতে ওঠেন। স্ত্রীর চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক  ডাক্তার প্রশান্ত কুমার পন্ডিত কাছে নিয়ে গিয়ে চিকিৎসা গ্রহন করেন। হাতে টাকা পয়সা না থাকায় বর্তমানে এক রকম চিকিৎসা বন্ধ হয়ে পরে। এদিকে

 

ভাইয়ের বাড়িতে পর্যাপ্ত ঘর না থাকায় এবং অসুস্থ স্ত্রীর প্রশাব-পায়খানার গন্ধের কারণে চার দিন আগে নিজের ভাই তার অসুস্থ স্ত্রী সিন্ধু রানী সহ তাকে বাড়ি থেকে বের করে দেন।

 

এ বিষয়ে তপন চন্দ্রের ভাই কেরকা চন্দ্র বর্মন বলেন তিন চার শতক জমিতে আমার তিনটি ছোট ছোট ঘর আমার ছেলে মেয়ে নিয়ে থাকার মতো আমারে জায়গা হয়না, আমি তাদের কোথায় থাকতে দেই।

 

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে  প্রতিবেশির উঠানে খোলা আকাশের নীচে মাটিতে ধানের খড় বিছিয়ে পলিথিন টাঙ্গিয়ে অসুস্থ স্ত্রী কে নিয়ে  চার দিন ধরে কনকনে ঠান্ডায় বিনিন্দ্র রজনী যাপন করছেন তপন চন্দ্র বর্মন। ছেলে চাকুরীর জন্য কী একটি প্রশিক্ষণ নিতে ঢাকায় আছেন।

 

এ কারণে তপন চন্দ্র বর্মন একটি কৃষি খামারে কাজ নিলেও অসুস্থ স্ত্রী ফেলে রেখে কাজে যেতে পারছেন না। আয় রোজগার না থাকায় তাই প্রতিবেশিদের দান করা খাবার খেয়ে চলছে তাদের স্বামী স্ত্রীর জীবন।  এমনি যেখানে খাবার জোটানো দায় সেখানে স্ত্রীর চিকিৎসার জন্য টাকা পয়সা পাবে কোথায়। এ জন্য তিনি স্ত্রী চিকিৎসার জন্য কিছু  অর্থ,  প্রতিবেশি বা  দানশীল ব্যক্তি ও সরকারের  নিকট বাড়ি করার জন্য  ২ শতক জমি ও একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আকুতি জানিয়েছেন।

 

প্রতিবেশি রবীন্দ্রনাথ বর্মণ বলেন তাদের এ অবস্থা দেখে আমরা প্রতিবেশিরা তাদের খাবার দিয়ে আসছি।

 

আরেক প্রতিবেশি নশু মেকার বলেন আমি বৃহস্পতিবার বিকালে হাট থেকে একটি চৌকি কিনে এনে তাদের থাকতে দিয়েছি।

 

উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার বলেন আপনাদের মাধ্যমে বিষয় আমি জানতে পারলাম। সরেজমিনে গিয়ে বিষয় টি দেখবো।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি