এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়িয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। মুশফিক উস সালেহীন জানান, একই দিন বিকেলে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পদত্যাগের মাধ্যমে এনসিপির সঙ্গে তার সাংগঠনিক সম্পর্কের এখানেই ইতি ঘটেছে। ভবিষ্যতে দলটির কোনো কার্যক্রম, সিদ্ধান্ত বা তথ্যের সঙ্গে তিনি আর যুক্ত থাকবেন না।






আপনার মতামত লিখুন