খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রূপসা গ্রুপের এমডি জাকির হোসেনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ২:২৭ অপরাহ্ণ
রূপসা গ্রুপের এমডি জাকির হোসেনের বিরুদ্ধে দুদকের মামলা

রূপসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে এই মামলা করা হয়। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুদকের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। দুদক চট্টগ্রামের উপপরিচালক বাদী হয়ে মামলাটি করেন।

আসামি জাকির হোসেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ছাপড়াখালী ফুলহাতা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সফিজ উদ্দিন।

দুদক জানায়, জাকির হোসেন অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশন থেকে ইস্যু করা সম্পদবিবরণী ফরম গ্রহণ করলেও তা পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে দাখিল করেননি। এ ছাড়া তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১ কোটি ৫৮ হাজার ৭৫২ টাকার সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রাখার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

দুদক প্রধান কার্যালয়, ঢাকার স্মারক অনুযায়ী ২০২০ সালে অনুসন্ধানকালে জাকির হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পাওয়ায় তার প্রতি সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সুপারিশ করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৯ জুন তাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়।

দুদক সূত্রে জানা যায়, আসামির স্থায়ী ও বর্তমান ঠিকানায় তাকে না পাওয়ায় ২০২৫ সালের ৩১ জুলাই তার বাড়িতে সম্পদ বিবরণী ফরম ঝুলিয়ে জারি করা হয়। তবে নির্ধারিত ২১ কার্যদিবস অতিক্রান্ত হলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি কিংবা সময় বৃদ্ধির জন্য কোনো আবেদনও করেননি।

অনুসন্ধানে আরও উঠে আসে, জাকির হোসেন ২০০৬ সাল থেকে রূপসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১৮-১৯ অর্থবছরে প্রথম আয়কর দেন। তবে আয়কর নথিতে উল্লেখিত তার ব্যবসায়িক ঠিকানায় সরেজমিন পরিদর্শনে কোনো ব্যবসায়িক কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত জাকির হোসেনের নামে স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ১৯ লাখ ৯০ হাজার ২৩৬ টাকা। অপরদিকে তার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ১৯ লাখ ৩১ হাজার ৪৮৪ টাকা। এতে করে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৫৮ হাজার ৭৫২ টাকা।

দুদক জানায়, এসব অভিযোগে জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রুজুর অনুমোদন দেয় কমিশনের প্রধান কার্যালয়, ঢাকা। অনুমোদনের পর মামলাটি রুজু করা হয়।

দুদক আরও জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তকালে রেকর্ডপত্রের আলোকে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি