খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কাউনিয়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত

আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ 
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ
কাউনিয়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত

কাউনিয়ায় বাসের ধাক্কায় জামিরুল ইসলাম (৩৬) নামের এক  অটোচালক নিহত হয়েছে।শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।এতে বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই ঘন্টা ব্যাপী রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এতে করে মহাসড়কে শত শত যানবাহন আটকে পরে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বেইলি ব্রীজ নামক স্থানে রংপুর থেকে কুড়িগ্রাম অভিমুখে দ্রুতগামী একটি মেইল বাস ব্যাটারী চালিত অটোগাড়ি কে ধাক্কা দিলে জামিরুল ইসলাম (৩৬) নামের এক অটো চালক গুরুত্বর আহত হয়। প্রথমে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি নিয়ে যাওয়া হয়। সেখানে শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। অটোচালক শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের মৃত্যু মহির উদ্দিনের পুত্র। এঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই  ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, সহকারী কমিশনার ভূমি কঙ্কন পাল, ও কাউনিয়া থানার ওসি  ঘটনা উপস্থিত হয়ে উত্তেজিত জনতার পাঁচ দফা দাবী পূরণের আশ্বাস দিলে তারা আড়াই ঘন্টা পর অবরোধ তুলে নেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কাউনিয়া থানার ওসি নজমুল হক বলেন ঘাতক বাস সহ ড্রাইভার কে আটক করা হয়েছে। এ ব্যবারে সড়ক দূর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি