খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

হাসিনার দোসররা প্রশাসনে বসে নীলনকশা আঁকছে: রুহুল কবির রিজভী

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ
হাসিনার দোসররা প্রশাসনে বসে নীলনকশা আঁকছে: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “হাসিনা বিদেশে চলে গেছে, কিন্তু তার দোসররা রয়ে গেছে। তারা প্রশাসনে, পুলিশে এবং সরকারি প্রতিটি জায়গায় অবস্থান করছে। সেখান থেকেই তারা নানা ষড়যন্ত্রের নীলনকশা আঁকছে এবং বাংলাদেশের আগামীর নির্বাচন কীভাবে নষ্ট করা যায়—সে পরিকল্পনার জাল বুনছে।”

রিজভী বলেন, “দুষ্কৃতিকারীরা সারা দেশের বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে, রক্তপাত করছে—কিন্তু তারা ধরা পড়ছে না কেন? আগে এমন ছিল না। অপরাধ করার পর কয়েকদিনের মধ্যেই তাদের খুঁজে পাওয়া যেত। একদিন না হোক, দুইদিন না হোক, এক মাস না হোক—তারা ধরা পড়তই। আমার বিশ্বাস, এবারও তারা ধরা পড়বেই।”

তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশে বলেন,“আমি পুলিশ প্রশাসনকে বলব—আরও তৎপর হোন। নইলে আপনাদের প্রতি মানুষের সন্দেহ তৈরি হবে। আপনাদের নিষ্ক্রিয়তার কারণে যদি দুষ্কৃতিকারীরা, অপরাধীরা, খুনিরা পার পেয়ে যায়, তাহলে এই সমাজে ও দেশে অন্ধকার নেমে আসবে। দেশে কোনো শান্তি থাকবে না।”

রোববার (২১ ডিসেম্বর) রাত ১০টার দিকে লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়ি পরিদর্শনের পর আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে রাত ৯টার দিকে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন বেলাল হোসেনের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমানের পক্ষ থেকে ৪ লাখ টাকা অনুদান প্রদান করেন।

পরে তিনি হাসপাতাল থেকে বের হয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলাল হোসেনের বাড়ি পরিদর্শন করেন। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন তিনি। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও বেলালের বসতঘরে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখনো এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিবার থেকেও এখন পর্যন্ত দুর্বৃত্তায়ন, মব সৃষ্টি কিংবা তালা মেরে আগুন লাগানোর কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

শনিবার দেওয়া ওই বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক। বিজ্ঞপ্তিতে বলা হয়,“বর্তমানে আগুন লাগা বা লাগানোর বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে যদি কোনো দুর্বৃত্ত কর্তৃক ঘরের দরজায় তালা দিয়ে আগুন লাগানোর তথ্য পাওয়া যায়, তবে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ সুপার আরও জানান, এখনো বাদীপক্ষ মামলা করেনি, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তার ৮ বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার নিহত হয়। এ ঘটনায় বেলাল হোসেনসহ তার দুই মেয়ে স্মৃতি ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হন।

বেলালের বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি