হাদির ময়নাতদন্ত সম্পন্ন: জানাজার প্রস্তুতি চলছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এই ময়নাতদন্ত শেষ হয়।
এর আগে সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে অ্যাম্বুলেন্সে করে হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহটি পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
সেখানে প্রয়োজনীয় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। দুপুরে সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হাদির জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।






আপনার মতামত লিখুন