ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বৃদ্ধির দিক থেকে সবার শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
ডিএসই সূত্র জানায়, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮০ পয়সা বেড়ে যায়, যা শতাংশের হিসাবে প্রায় ৫ দশমিক ৮৮ ভাগ। এ বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল বঙ্গজ লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে প্রায় ৫ দশমিক ১৫ শতাংশ। একই তালিকায় তৃতীয় স্থানে থাকা ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে প্রায় ৪ দশমিক ৬১ শতাংশ।
এছাড়া, বৃহস্পতিবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— ওয়াটা কেমিক্যালস লিমিটেড, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার সিমেন্ট মিলস, আনোয়ার গ্যালভানাইজিং, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।






আপনার মতামত লিখুন