খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জামায়াতের প্রার্থীর বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাইতে বললেন এ্যানি চৌধুরী 

লক্ষ্মীপুর প্রতিনিধি: 
প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:২০ অপরাহ্ণ
জামায়াতের প্রার্থীর বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাইতে বললেন এ্যানি চৌধুরী 

জামায়াতে ইসলামির প্রার্থী রেজাউল করিম তার বক্তব্যে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ফ্যাসিস্টের মতো কথা বলেছেন, এজন্য তার বক্তব্য প্রত্যাহারসহ তাকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

 

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ও দলীয় প্রার্থী ড. রেজাউল করিমের উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে এ্যানি চৌধুরী এসব কথা বলেন।

 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমি একটা টকশোতে কথা বলেছি। তখন জামায়াতে ইসলামীর প্রার্থী স্বীকার করেছেন এক ধরনের রজনৈতিক দলের রাজনীতিবিদ এতিমের টাকা, দুঃস্থদের টাকা মেরে খেয়েছে। এই ধরণের বক্তব্য ইতিপূর্বে হাসিনা, ফ্যাসিস্টের দোসররা দিয়েছেন। জামায়াতের প্রার্থী আল্লাহর কসম করে বলেছেন, তিনি খালেদা জিয়ার নাম নেন নাই। কথাটা সত্য, তিনি খালেদা জিয়ার নাম নেন নাই। কিন্তু কথাটা কাকে মিন করলো? খালেদা জিয়া সারা বাংলাদেশে ও আন্তর্জাতিকভাবে সারা বিশ্বেও সম্মানিত। তাহলে এই যে হাসিনা ফ্যাসিস্ট যেভাবে কথা বলেছে, উনিও (রেজাউল করিম) একইভাবে কথা বলেছেন।

 

তিনি আরও বলেন, কিছু মিডিয়া এটাকে বিকৃত করেছে, বিভ্রান্তি ছড়িয়েছে। আমি প্রত্যাহার করে নিয়েছি, কি প্রত্যাহার করে নিলাম? যার মুখে এ ধরনের স্বীকারোক্তি, যিনি বলেন একধরণের রাজনীতিবিদ এতিমের টাকা মেরে খেয়েছেন, দুঃস্থদের টাকা মেরে খেয়েছেন। তিনি কি ফ্যাসিবাদের মতো খালেদা জিয়াকে অসম্মানিত করেননি? আমরা তীব্র প্রতিবাদ জানাই। তীব্র নিন্দা জানাই। এই বক্তব্যে উনাকে ক্ষমা চাইতে হবে যে খালেদা জিয়াকে আমি মিন করেনি, কথাটা সত্য নয়। উনি খালেদা জিয়াকেই উদ্দেশ্য করেই কথাটি বলেছেন।

 

তিনি বলেন, দায়িত্ব নিয়ে অনুরোধ করে বলছি আমার নেত্রীকে অবজ্ঞা করেছেন, ছোট করেছেন, অবহেলা করেছেন এবং অন্যায়ভাবে ফ্যাসিস্টের মতো করে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। এই বক্তব্য আপনি শুধু প্রত্যাহার করবেন না, এই বক্তব্যে আপনি ক্ষমা চেয়ে বলবেন, আপনি যেটা আল্লাহর কসম দিয়ে বলেছেন, আপনি বলেননি, আমি বলেছি আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে, এরপরও আপনি যদি আল্লাহর কসম দেন, এটা আসলে বলা যায়, মানুষের সামনে অপপ্রচার-অপব্যখ্যা দেওয়া যায, কিন্তু আপনি প্রকৃতপক্ষে এ ধরণের বক্তব্য দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই মিন করেছেন। আমি বলবো আপনি এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং লক্ষ্মীপুরের মানুষের কাছে ক্ষমা চাইবেন।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি