ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্র জানায়, এদিন ফান্ডটির ইউনিট মূল্য আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা প্রায় ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে দিনের দর বৃদ্ধির শীর্ষস্থান দখল করে নেয় ফান্ডটি।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল বঙ্গজ লিমিটেড, যার শেয়ারমূল্য বেড়েছে প্রায় ৯ দশমিক ৯৬ শতাংশ। তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ।
এ ছাড়া এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে এ্যাপেক্স ট্যানারি লিমিটেড, দেশ গার্মেন্টস, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, জিকিউ বলপেন, বাংলাদেশ অটোকারস, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড ও রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।






আপনার মতামত লিখুন