খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে জামালপুরে রুপা’স ভিশন ফর এক্সেপশনাল লাইভস এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যম্প পরিচালনা করা হয়।

 

শনিবার (১৩ ডিসেম্বর) জামালপুর সুইড ভবনে সকাল ১১টা থেকে ২ টা পর্যন্ত পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার একটানা রোগী দেখেন।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কর্মরত দাতব্য প্রতিষ্ঠান রুপা”স ভিশন ফর এক্সেপশনাল লাইভস প্রতিষ্ঠাতা মেহেদী হাসান রুপা কবিরের দিকনির্দেশনায় মেডিকেল ক্যাম্প পরিচালনায় সমন্বকের দায়িত্ব পালন করেন জামালপুর শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

 

মেডিকেল ক্যাম্পে ৭০ জন শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করে। বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ এমআর সিদ্দিক, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আহসান উল্লাহ শাহরিয়ার, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ জাহাঙ্গীর আলম, শিশুরোগ বিশেষজ্ঞ সাইফুল আমিন ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আফজালুল হক।

 

ভেন্যুসহ সহায়কের দায়িত্ব পালন করেন সুইড বিদ্যালয় শিক্ষক ও কর্মচারিরা। ক্যাম্পের শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পরিকল্পনা মোতাবেক কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহায়তা করেন রুপা’স ভিশনের শফিকুল আলম শুভ , রাশেদ মোরাদ , উন্নয়ন সংঘের জামালপুর এপির ব্যবস্থাপক মিনারা পারভীন, এইচআরডি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক  আরজু মিয়া, স্ক্রিপ্ট প্রকল্পের পিআর এডুকেটর  রবিন ও অন্তর।

 

সুইড এর সাধারণ সম্পাদক অজয় পাল রুপা’স ভিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন সমাজের সুবিধাবঞ্চিত বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান এসময়ের বড় চাহিদা পূরণ করা হলো।

 

জাহাঙ্গীর সেলিম  জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমাদের আবেদনের প্রেক্ষিতে তিনি সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের বরাদ্দ দিয়েছেন।

 

রুপা’স ভিশনের প্রতিনিধি রাশেদ মোরাদ চিকিৎসকদের আন্তরিকভাবে স্বাস্থ্যসেবা দেয়ার জন্য পাঁচ জন ডাক্তার ও তাদের সহকারিদের ধন্যবাদ জানান। তিনি রুপা’স ভিশনের কার্যক্রম বর্ণনা করে বলেন জামালপুরে আমরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বহুমাত্রিক কাজ করবো।

 

জ্যেষ্ঠ চিকিৎসক এমআর সিদ্দিক বলেন আমরা এ ধরণের মানবিক কাজে অংশ নিতে পেরে নিজেদের ধন্য মনে করছি। তিনি রুপা’স ভিশনের পাশাপাশি জামালপুর শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্ক ও সুইড বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে এ ধরণের মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি