সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চাইঃ জামায়াতের আমির
চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
এদিন জামায়াত আমির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, ‘আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। আপনার মতামতের ভিত্তিতেই তৈরি হবে আমাদের নির্বাচনী ইশতেহার। ‘জনতার ইশতেহার’ শীর্ষক একটি অনলাইন প্ল্যাটফর্মে এসব মতামত সংগ্রহ করা হবে।
এর আগে, এক নির্বাচনী প্রচারণায় জামায়াত আমির বলেন, সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামায়াত। বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামায়াত ইসলামী। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা ছাড়া সব মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি বলেন, আমাদের অনেক বন্ধু বলেন, তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন। কিন্তু আমরা ক্ষমতায় গেলে তিন শর্তে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতির বিস্তার ঘটে গেছে।






আপনার মতামত লিখুন