মূল্যসূচকের পতন, কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ ডিসেম্বর) মূল্যসূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। তবে আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ০৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৪১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৫০ পয়েন্ট কমে ১ হাজার ৩১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৪ টি কোম্পানির, বিপরীতে ২২৭ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।






আপনার মতামত লিখুন