সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নিকুঞ্জ বাড়ি ঘিরে অনিয়মঃ দুদকের অনুসন্ধান
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রীয় তহবিল থেকে প্রায় ২৪ কোটি টাকা ক্ষতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, কমিশন ব্যক্তি নয়— অভিযোগের ভিত্তি ও বিশ্বাসযোগ্যতাকে গুরুত্ব দিয়ে কাজ করে।
অভিযোগ অনুযায়ী, নিকুঞ্জের লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত তিনতলা ডুপ্লেক্স বাড়িটির সামনে ও আশপাশের এলাকায় হাঁটার পথ বন্ধ করা, নান্দনিক ডেক নির্মাণ, ঝুলন্ত সেতু তৈরি এবং খালের পাড়ে অত্যাধুনিক ল্যাম্পপোস্ট স্থাপনের মতো কাজগুলোতে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার হয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করার পর ২০২৩ সালের এপ্রিলে আবদুল হামিদ পরিবারসহ ওই বাড়িতে বসবাস শুরু করেন। অভিযোগ যাচাইয়ে দুদক এখন বিভিন্ন দপ্তর থেকে তথ্য সংগ্রহ করছে।






আপনার মতামত লিখুন