খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জামালপুর পৌরসভার গাড়ি নিয়ে ঢাকাতে ডিডিএলজি

বিতর্কের মুখে মৌসুমী খানম
জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:৫৮ অপরাহ্ণ
জামালপুর পৌরসভার গাড়ি নিয়ে ঢাকাতে ডিডিএলজি

জামালপুর পৌরসভার গাড়ি নিয়ে রাজধানী ঢাকাতে একটি প্রশিক্ষনে যোগ দিয়েছেন ডিডিএলজি মৌসুমী। এর আগে এই গাড়িটি নিয়ে কক্সবাজারে একটি প্রশিক্ষনে গিয়েছিলেন তিনি। সেখানে বেশ কয়েকদিন অবস্থান করেছিলেন মৌসুমী খানম।মৌসুমী খানম জামালপুর স্থানীয় সরকারের উপপরিচালকের পাশাপাশি জামালপুর পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্বে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়- গত বুধবার সন্ধ্যার দিকে জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় গাড়িটি। রাত ১টার দিকে ঢাকায় পৌছানোর পর সরকারি রেস্ট হাউজে অবস্থান করেন মৌসুমী খানম। বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার কারওয়ান বাজারে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওতে প্রশিক্ষনে অংশগ্রহন করেন তিনি। পরে আবার রাতে সরকারি সেই রেস্ট হাউজে অবস্থান করে শুক্রবার সকালে জামালপুরের উদ্দেশ্যে রওনা দেন মৌসুমী খানম।

খোঁজ নিয়ে আরো জানা যায়- এর আগে চলতি বছরের জানুয়ারি মাসের শুরুর দিকে একটি প্রশিক্ষনের জন্য কক্সবাজারে যান মৌসুমি খানম। সেই প্রশিক্ষনেও জামালপুর পৌরসভার গাড়ি ব্যবহার করেছেন তিনি। তখন শিশু সন্তান ও তার মাকে তিনি সাথে নিয়ে যান। সেই সময় প্রশিক্ষনের জন্য কক্সবাজারে বেশ কয়েকদিন অবস্থান করেছিলেন তিনি।

তার এমন কর্মকান্ড সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রন) আইন-২০১৫ লঙ্ঘন হয়েছে বলে জানা যায়।

নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা বলেন-‘আমি চাইলেই আমার দপ্তরের গাড়ি জেলার বাইরে নিয়ে যেতে পারি না। এতে অনেক বিধি নিষেধ আছে। গাড়ি নিলেও জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে অবগত করে নিতে হবে। যদি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ না জানে তবে এটি সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রন) আইন-২০১৫ লঙ্ঘন করে।’

সেই গাড়িটির চালক শান্ত মিয়ার সাথে শুক্রবার সকালে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান-‘আমরা এখন জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এর আগে কক্সবাজার যাওয়া হয়েছিলো।’

গাড়ির বিষয়ে জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন-‘ ডিডিএলজি স্যার ঢাকাতে একটি প্রশিক্ষনে গিয়েছেন। কিন্তু কোন গাড়িতে গিয়েছেন সেটি আমার জানা নেই। খোঁজ নিয়ে জানতে হবে।’

তবে পৌরসভার নিচে সবসময় পৌর প্রশাসকের গাড়িটি দেখা গেলেও বৃহস্পতিবার সারাদিন সেই গাড়িটি দেখা যায়নি। আর জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে খবর নিয়ে জানা যায়- দীর্ঘদিন যাবত ব্যবহৃত হয় না ডিডিএলজির গাড়ি।

এসব বিষয়ে স্থানীয় সরকারের উপপরিচালক ও জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম মোবাইল ফোনে বলেন-‘আমি আমার শিশু সন্তানদের জামালপুরে রেখে প্রশিক্ষনে এসেছি। যে প্রশিক্ষনটি হয়েছে সেটি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রশিক্ষন। আমি এখানে ডিডিএলজি ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেছি। আর ঢাকায় গাড়িটি আনার বিষয়ে বৈধতা রয়েছে। আমি বিষয়টি জেলা প্রশাসককে স্যারকে জানিয়ে এসেছি। তিনি অনুমতি দেয়ার পরই ঢাকায় এসেছি।’

তবে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী মোবাইল ফোনে বলেন-‘এই বিষেয়ে আমি তেমন কিছু জানি না। খোঁজ নিয়ে আমি আপনাকে বিষয়টি জানাবো।’

নিয়ম বহির্ভূতভাবে সরকারি গাড়ি ব্যবহার ছাড়াও আরো বেশ কিছু অভিযোগ রয়েছে মৌসুমি খানমের বিরুদ্ধে। জামালপুর পৌরসভার সাবেক এক প্রশাসক দায়িত্ব পালন করার সময় আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও নানা কারনে বেশ কয়েকজন কর্মচারীকে বদলী করেন। এরপর মৌসুমী খানম জামালপুর পৌরসভায় আবারো প্রশাসক হিসেবে যোগদানের এক সপ্তাহের মধ্যে সেই সব কর্মচারীকে বদলী করে জামালপুর পৌরসভায় আনেন। এই ঘটনায় চাপা ক্ষোভ বিরাজ করছে জামালপুর পৌরসভার বাকি কর্মচারী ও শহরবাসীর মাঝে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি