খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চার বন্ধু ছিলেন মোটরসাইকেলে, দুর্ঘটনায় প্রাণ যায় তিন জনের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৩ পূর্বাহ্ণ
চার বন্ধু ছিলেন মোটরসাইকেলে, দুর্ঘটনায় প্রাণ যায় তিন জনের

এক মোটরসাইকেলে ছিলেন চার বন্ধু। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এর মধ্যে একে একে তিনজন প্রাণ হারান। সুস্থ রয়েছেন আরেক বন্ধু নাদিম।

সোমবার (১ ডিসেম্বর) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার ত্রি-ঘরিয়া এলাকায় চাটখিল-দল্টা সড়কে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

বদলকোট ইউনিয়নের পাটোয়ারী বাড়ির মো. হারুনের ছেলে মো. তামিম হোসেন, পূর্ব বদলকোট গ্রামের নতুন ব্যাপারি বাড়ির মো. মানিক হোসেনের মো. সফিকুল ইসলাম জয় ও ত্রিগরিয়া মিঝি বাড়ির আব্দুর রহমানের ছেলে মো. রায়হান।

জানা যায়, সোমবার দিবাগত রাতে তামিম তার বাবার মোটরসাইকেলে তিন বন্ধুকে নিয়ে চাটখিল বাজার থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলচালক হাসিবুল ইসলাম তামিম। গুরুতর আহত সফিকুল ইসলাম জয় ও রায়হানকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, তবে অবস্থার অবনতি হলে পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তারা দুইজনই মৃত্যুবরণ করেন। নিহত তিনজনই বদলকোট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি নির্বাচনি পরীক্ষা দিচ্ছিলেন। একই গ্রামের তিন কিশোরের অকাল মৃত্যুতে পরিবার, স্কুল ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, একসঙ্গে বেড়াতে বের হয়ে এভাবে তিনটি প্রাণ ঝরে যাওয়া সত্যিই হৃদয়বিদারক। পরিবারের এই শোক কখনোই পূরণ হওয়ার নয়। আল্লাহ তাদের মাগফিরাত করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য দান করুন।

মো. দেলোয়ার হোসেন নামের এক শিক্ষক বলেন, তরুণ তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু পুরো এলাকাকে কাঁদিয়েছে। এমন দুর্ঘটনা যেন আর কোনো পরিবারে শোক না বয়ে আনে—সবাইকে সচেতনভাবে যানবাহন চালানোর আহ্বান জানাই।

এদিকে তরুণ তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নোয়াখালী-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এবং জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ। পৃথক শোকবার্তায় তারা নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তারা নোয়াখালী-১ আসনের জনসাধারণকে যথাযথ নিরাপত্তা ও সতর্কতার সঙ্গে মোটরসাইকেলে চলাচল করার বিশেষ অনুরোধ করেছেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, মোটরসাইকেলের অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোয় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা চালকদের সর্বোচ্চ সতর্কতা ও নিরাপদ গতিতে যানবাহন চালানোর আহ্বান জানাচ্ছি, যাতে এ ধরনের করুণ ঘটনা আর না ঘটে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি