খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে
খালেদা জিয়া, ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো অবনতি হয়নি, তিনি বর্তমানে স্থিতিশীল আছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, “ম্যাডামকে নিয়ে কিছু গণমাধ্যমে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে। এসব খবরে কেউ বিভ্রান্ত হবেন না।” একই সঙ্গে তিনি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও একই বক্তব্য তুলে ধরে বলেন, “এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে আগের মতোই তার চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক সেবা দিচ্ছেন। গুজবে কান দেবেন না।” তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে নিয়মিত তথ্য নেওয়া হচ্ছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “খালেদা জিয়ার স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।”
এদিকে বিএনপি মিডিয়া সেলের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিভ্রান্তি রোধে যাচাই বিহীন তথ্য প্রচার না করার অনুরোধও জানানো হয়েছে বিবৃতিতে।






আপনার মতামত লিখুন