দেশে ডলার সংকট নেই: গভর্নর আহসান এইচ মনসুর
দেশে বর্তমানে কোনো ধরনের ডলার সংকট নেই বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
গভর্নর জানান, রমজানকে সামনে রেখে আমদানিতে কোনো ধরনের ঝুঁকি বা উদ্বেগ নেই। প্রয়োজনীয় অধিকাংশ পণ্যের আমদানি আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে।
ডলার বিনিময় হার প্রসঙ্গে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এক্সচেঞ্জ রেট পুরোপুরি বাজারভিত্তিক করা হয়েছে, এবং এতে সফলতা এসেছে। তিনি দাবি করেন, “দেশে ইচ্ছামতো আমদানি করা সম্ভব, ব্যাংকিং চ্যানেলে আমদানিতে কোনো বাধা নেই।”
গভর্নর আরও বলেন, যদি কেউ আমদানি করতে না পারে, সেটা তার নিজের সক্ষমতার সমস্যা। আমদানি সম্পন্ন হলে মূল্য পরিশোধ নিশ্চিত করা ব্যবসায়ীদের দায়িত্ব।






আপনার মতামত লিখুন