খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁদপুর উইমেন চেম্বারের উদ্যোগে 

চাঁদপুরের বানিজ্য সম্ভাবনা ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
চাঁদপুরের বানিজ্য সম্ভাবনা ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (CWCCI) আয়োজনে (‘Unlocking Chandpur Economic Potential: Opportunities and Challenges’) চাঁদপুরের বানিজ্য সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।‌ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশান ক্লাবের ল্যাম্বডা হলে এই ব্যবসায়িক সংলাপ অনুষ্ঠিত হয়।

 

সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মহাবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল বিজনেস সেন্টারের পরিচালক ও অধ্যাপক রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য জনতা ব্যাংকের পরিচালক ড. মোঃ শাহাদাত হোসাইন, এসএমই ফাউন্ডেশন এর উপ-মহা ব্যাবস্থাপক ফারজানা আক্তার, ঢাকাস্থ্য চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক শাহরিয়ার পলাশ।

 

অবসরপ্রাপ্ত মেজর মাকসুদুর রহমান আদনানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (CWCCI) প্রেসিডেন্ট মোনিরা আক্তার। আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন চেম্বারের সিনিয়র ভাইস–প্রেসিডেন্ট পাপড়ি বর্মন।

প্যানেল মডারেটর ছিলেন ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মঈন উদ্দিন মজুমদার, প্যানেল আলোচক ছিলেন জেন্ডার স্পেশালিস্ট নিলুফার করিম, চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতির লিমিটেড এর সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, ওয়িং আ্যপারেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ওয়ায়েছ মোহাম্মদ জয়। এছাড়াও বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজসেবক ফয়সাল আহামেদ বাহার, ওয়েগা গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন, টোয়াবের ডিরেক্টর মোঃ ইউনুছ, পর্তুগালের পর্যটন ব্যবসায়ী সামুন রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান তার বক্তব্যে চাঁদপুরের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ জনবল তৈরি, অবকাঠামো উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

 

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মহাবুব-উল-আলম বলেন, চাঁদপুরের ভৌগোলিক বৈশিষ্ট্য ও বাজার সম্ভাবনাকে কেন্দ্র করে নতুন খাত চিহ্নিত করার এখনই উপযুক্ত সময়।

 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল বিজনেস সেন্টারের পরিচালক ও অধ্যাপক রাফিউদ্দিন আহমেদ তার বক্তব্যে ব্যবসায়িক খাত, পর্যটন, কৃষি ও নৌ–বাণিজ্যে চাঁদপুরের উন্নয়ন সম্ভাবনার বিভিন্ন দিকতুলে ধরেন।

 

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। ব্যবসায়িক নেটওয়ার্কিং বিস্তারে এবং চাঁদপুরের উন্নয়ন রূপরেখা প্রণয়নে এ সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

ছবি-সংগৃহীত

সিলেটের বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে ওই বিএসএফ সদস্য বিজিবির বিছনাকান্দি বিওপিতে আটক রয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সিলেটের গোয়াইনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নুর উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিছনাকান্দি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। আটকের পর তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

শীর্ষ সংবাদ:
সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি