নির্বাচনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা: আসিফ মাহমুদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু ছাত্র উপদেষ্টাই নয়, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত একাধিক উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত তিনি আগেই প্রকাশ করেছেন। নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আগে তিনি পদত্যাগ করবেন বলেও জানান।
তিনি বলেন, “নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগের মতো আনুষ্ঠানিক বিষয়গুলো উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত হবে।”
কোন রাজনৈতিক দল থেকে তিনি প্রার্থী হতে পারেন— এমন প্রশ্নে তিনি স্পষ্টভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি। বলেন, “এ মুহূর্তে রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। সময় হলে জানবেন।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজনে দুদক তদন্ত করতে পারে, আর অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেন তিনি।






আপনার মতামত লিখুন