উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন
গণভোট অধ্যাদেশ ২০২৫–এর খসড়াকে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা পরিষদ গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালা অনুমোদন করেছে। এই অনুমোদনের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।
গত ২০ নভেম্বর আইন উপদেষ্টা জানিয়েছিলেন, কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট আইন প্রণয়ন করা হবে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, নির্বাচনের সঙ্গে সমান্তরালভাবে গণভোট আয়োজনের পরিকল্পনা চলছে।
উপদেষ্টা পরিষদ জানায়, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করা হয়েছে, যা নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ রাখবে না।
গণভোটে ভোটাররা চারটি নির্ধারিত বিষয়ে একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে মতামত প্রদান করবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, এই ব্যবস্থার মাধ্যমে নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।






আপনার মতামত লিখুন