দি প্রিমিয়াম হোমস লিমিটেডের নতুন মাইলফলক
দি প্রিমিয়াম রয়্যাল সিটি’র উদ্বোধন সম্পন্ন
দি প্রিমিয়াম হোমস লিমিটেড-এর নতুন প্রকল্প দি প্রিমিয়াম রয়্যাল সিটি’র উদ্বোধনী অনুষ্ঠান এক সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এই আটি মডেল সোসাইটির কমার্শিয়াল ইউনিটে এই প্রকল্পটির অবস্থান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা, স্থপতি, অতিথি, গ্রাহক ।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে কোম্পানির সিইও মো. মাইনুল হাসান দুলন তার বক্তব্যে বলেন, প্রিমিয়াম হোমস গ্রাহকের আস্থা অর্জনে ইতোমধ্যে সফলতা দেখিয়েছে। এখন সেই আস্থা আরও শক্তভাবে প্রতিষ্ঠা করার সময়। তিনি যারা শুরু থেকেই প্রতিষ্ঠানটির পাশে ছিলেন, অথবা এখনো আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে হসপিটাল শেয়ার প্রজেক্ট নিয়েও কাজ করার পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেন।
প্রকল্পের স্থপতি মি. নূরুন্নবী রাজু দি প্রিমিয়াম রয়্যাল সিটি’র স্থাপত্য ও কাঠামোগত বৈশিষ্ট্য উপস্থাপন করেন। তিনি জানান, প্রকল্পটি ভূমিকম্প-প্রতিরোধী নকশা ও আধুনিক হাইরাইজ বিল্ডিং স্ট্যান্ডার্ড মেনে নির্মিত হবে, যা দীর্ঘমেয়াদে স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করবে।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মি. গোলাম কিবরিয়া সরকার (সত্বাধিকারী ষ্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড , তিনি জানান প্রকল্প সম্পর্কে দীর্ঘদিন পর্যালোচনা ও মূল্যায়ন করে দি প্রিমিয়াম হোমস লিঃ এর ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি প্রিমিয়াম হোমস লিমিটেড ও আটি মডেল সোসাইটি-এর কর্মকর্তা-কর্মচারী এবং বহু গ্রাহক। অনেক গ্রাহক প্রকল্পের অগ্রগতির প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটি যেন এই ধারাবাহিকতা বজায় রাখে।
আনুষ্ঠানিকতার পর গ্রাহকরা প্রকল্প সাইট পরিদর্শন করেন। সেদিনই রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল উভয় সেগমেন্টে একাধিক স্পট বুকিং সম্পন্ন হয়। দুপুরে পরিবেশন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। ছিল একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অতিথিদের জন্য প্রিমিয়াম হোমস-এর পক্ষ থেকে বিশেষ স্মারক উপহার।






আপনার মতামত লিখুন