লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি নিয়ে এনসিপির অভিযোগ
নতুন রাজনীতির সুযোগ পাচ্ছে না দেশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ এখনো তৈরি হয়নি। অতীতে অর্থ ও প্রভাবশালী শক্তির যে আধিপত্য দেখা গেছে, এবার তা ঠেকাতে সরকারের আরো কঠোর ভূমিকা প্রয়োজন ছিল, কিন্তু সেই উদ্যোগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না।
রবিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম সবাইকে অপপ্রচার বা গুজবে কান না দিতে আহ্বান জানান। তিনি বলেন, এনসিপি স্বতন্ত্রভাবেই ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ভবিষ্যতে আদর্শ মিল থাকলে নতুন কেউ যোগ দিলে—দল তা আগেই স্বচ্ছভাবে জানাবে।
তিনি আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দল থেকে যাদের মনোনয়ন দেওয়া হচ্ছে, তাদের মধ্যে নতুনত্বের কোনো ছাপ নেই। পাঁচ বছর আগে যারা সুযোগ পেয়েছিল, তারাই আবার মনোনয়ন পাচ্ছেন। এনসিপি চায় সৎ, দক্ষ ও যোগ্য নতুন মানুষদের সামনে নিয়ে আসতে।






আপনার মতামত লিখুন