খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফরিদগঞ্জে নিরাপদ অভিবাসন সচেতনতায় সিসিডিএ’র প্রশিক্ষণ

জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধিতে নতুন অগ্রগতি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
ফরিদগঞ্জে নিরাপদ অভিবাসন সচেতনতায় সিসিডিএ’র প্রশিক্ষণ

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশগামী নাগরিকদের নিরাপদ, আইনসম্মত ও ঝুঁকিহীন অভিবাসন নিশ্চিত করতে সিসিডিএ পরিচালিত ‘সিমস’ প্রকল্পের আওতায় LGI শীর্ষক বিশেষ সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের ভূমিকা আরও শক্তিশালী করার পাশাপাশি অভিবাসী পরিবারগুলোর জন্য টেকসই সহায়তা কাঠামো গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সেটু কুমার বড়ুয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গ্রামের মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে অনেকেই প্রতারণার শিকার হন। ইউনিয়ন পরিষদই তাদের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত তথ্যকেন্দ্র হতে পারে।” তিনি বিদেশগমনের আগে ভাষা শেখা, কারিগরি দক্ষতা অর্জন এবং সরকারি অনুমোদিত প্রক্রিয়া অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া। ইউনিয়নের নারী–পুরুষ সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা, হিসাবরক্ষক, এবং পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা এতে অংশ নেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সিমস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান এবং প্রশিক্ষণ প্রদান করেন নিরাপদ অভিবাসন বিভাগের প্রজেক্ট অফিসার মোহাম্মদ শাহজাহান।সার্বিক সহযোগিতায় ছিলেন পাভেল আল ইমরান। তারা বৈধ পাসপোর্ট–ভিসা যাচাই, মেডিক্যাল টেস্ট, সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি নির্বাচন, দালাল চক্রের সাধারণ প্রতারণা কৌশল, কর্মসংস্থান দেশের আইনি কাঠামো এবং জরুরি পরিস্থিতিতে অভিবাসীদের পাওয়ার মতো সরকারি সহায়তা—এসব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব পায় রেমিট্যান্স ব্যবস্থাপনা ও পরিবারভিত্তিক আর্থিক পরিকল্পনা। পরিবারের সদস্যরা কীভাবে সঠিক আর্থিক সিদ্ধান্ত নেবে, কীভাবে সরকারি রেমিট্যান্স চ্যানেলে অর্থ পাঠানো যায়—এসব নিয়েও পরিষদের সদস্যরা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।
সিমস প্রকল্প জানুয়ারি ২০২৫ থেকে দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নে নিরাপদ অভিবাসন, আইনগত সহায়তা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পের লক্ষ্য স্থানীয় পর্যায়ে অভিবাসন ব্যবস্থাপনাকে আরও প্রাতিষ্ঠানিক ও জনবান্ধব করে তোলা।

সভা শেষে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা জনগণের আরও কাছাকাছি গিয়ে সেবা সম্প্রসারণের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, বিদেশগামীদের সহায়তায় সচেতনতা কর্মসূচি বাড়ানো হবে এবং বাড়ি-বাড়ি তথ্যসেবা পৌঁছে দেওয়া হবে।
পরিষদ সদস্যবৃন্দের অনুমোদনে সপ্তাহে দু’দিন ইউনিয়ন পরিষদে “নিরাপদ অভিবাসন হেল্প ডেস্ক” চালুর সিদ্ধান্ত নেওয়া হয়—যা অভিবাসনসংক্রান্ত তথ্য, আইনি পরামর্শ এবং সরকারি সেবার পথনির্দেশনা দেবে।
দিনব্যাপী এ সভা ও প্রশিক্ষণ জনপ্রতিনিধিদের দৃষ্টিভঙ্গি ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি অভিবাসী পরিবারগুলোর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে একটি নতুন দিক উন্মোচন করেছে বলে আয়োজকরা মনে করেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি