খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের

নৈতিকতা সম্পন্ন জাতি গঠন করতে হলে এ প্রজন্মের শিক্ষার্থীদের নৈতিক ভিত্তি মজবুত করতে হবে। আর এ প্রক্রিয়া শুরু করতে হবে শিক্ষাজীবন থেকেই। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মাঝে এ বীজ বপন করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। নোয়াখালীর মোশারেফ গ্রামার স্কুলের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি এ আহ্বান জানান। আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোশারেফ গ্রামার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও নোবিপ্রবি বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এই বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হতে পারাটা আমার জন্য অত্যন্ত আনন্দের। আমি স্কুলের প্রতিষ্ঠাতাসহ যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। স্কুলটির বিস্তৃতি এবং কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে স্কুলটি তাদের শিক্ষা কার্যক্রম কলেজ পর্যায়ে এবং অন্যান্য অঞ্চলে বিস্তৃত করার পরিকল্পনা করছে। যা অত্যন্ত আনন্দের। গত ২০ বছরে অসংখ্য শিক্ষার্থী এ স্কুল থেকে পাশ করেছেন এবং কর্মজীবনে সফলতার স্বাক্ষর রাখছেন। এই স্কুলের যে সুনাম, ঐতিহ্য এবং সম্মান তারা বহন করে চলেছেন, বর্তমান শিক্ষার্থীদেরও তা অনুসরণ করতে হবে।

এসময় উপাচার্য আরও বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এই স্কুলের পরিচালনার সঙ্গে নোবিপ্রবির দুজন শিক্ষক যুক্ত রয়েছেন। একইসঙ্গে নোবিপ্রবির অনেক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ছেলেমেয়ে এই স্কুলে অধ্যয়ন করছে। আমি কৃতজ্ঞ যে শিক্ষার জন্য আপনারা এমন সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন। আপনাদের অনুপ্রেরণায় খুব দ্রুতই নোবিপ্রবিতেও একটি ইংরেজি ভার্সন স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জ্ঞানের যে আলো ছড়িয়ে দিয়েছেন, একইভাবে আমরাও বিশ্ববিদ্যালয়ে নতুন প্রতিষ্ঠিতব্য স্কুলটিতে শিক্ষার সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করতে চাই। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে আমি মোশারেফ গ্রামার স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং এ আয়োজনের সফলতা কামনা করছি।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার, স্কুলের প্রধান শিক্ষক রোকসানা মাসুদ প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি