খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নোবিপ্রবির সঙ্গে তুরস্কের কারাবুক বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের কারাবুক বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

ইরাসমাস প্লাস মোবিলিটি প্রোগ্রামের আওতায় তুরস্কের কারাবুক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোবিপ্রবির প্রাতিষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অন্যদিকে কারাবুক বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. ফাতিহ কিরিসিক।

 

 

এ প্রোগ্রামের আওয়ায় নোবিপ্রবির বায়োলজিক্যাল এন্ড রিলেটেড সায়েন্স,  এনভায়রনমেন্ট, ইঞ্জিনিয়ারিং এন্ড ইঞ্জিনিয়ারিং ট্রেডস, ফিজিক্যাল সায়েন্স, সোশ্যাল এন্ড বিহ্যাবিওরাল সায়েন্স,  বিজনেস এন্ড এডমিনিস্ট্রেশন, ট্রাভেল, ট্যুরিজম এন্ড লেইজার, ল্যাঙ্গুয়েজ ফিল্ডের পিএইচডি শিক্ষার্থীরা তুরস্কের এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। প্রথমত ১ জন পিএইচডি শিক্ষার্থী ২ মাসের জন্য পড়ার সুযোগ পাবেন। একই সাথে উক্ত বিশ্ববিদ্যালয় থেকে একজন ফ্যাকাল্টি নোবিপ্রবিতে আসবেন।

 

 

নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশান এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স (আইসিইএ) অফিসের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের  ইন্টারন্যাশনাল কোলাবোরেশান এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী এবং ডেপুটি রেজিস্ট্রার (আইসিইএ) ড. খালেদ মেহেদী হাসান সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

নেবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, “ইরাসমাস প্লাস মোবিলিটি প্রোগ্রামের আওতায় তুরস্কের স্বনামধন্য কারাবুক বিশ্ববিদ্যালয়ের সাথে আজকের এই চুক্তি স্বাক্ষর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা ও গবেষণার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্বায়নের এই যুগে উচ্চশিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য।

 

 

এই চুক্তির মাধ্যমে আমাদের পিএইচডি পর্যায়ের গবেষকরা বিজ্ঞান, প্রকৌশল, পরিবেশ, ব্যবসা এবং সামাজিক বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ পাবেন, যা তাদের গবেষণালব্ধ জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। একই সাথে, কারাবুক বিশ্ববিদ্যালয় থেকে আগত ফ্যাকাল্টি সদস্যদের অভিজ্ঞতা আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।”

 

 

তিনি আরো বলেন, “আমি বিশ্বাস করি, এই পারস্পরিক শিক্ষার্থী ও স্টাফ বিনিময় কার্যক্রম কেবল দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনকে আরও দৃঢ় করবে। এই যৌথ উদ্যোগ আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ সাধনে এবং বৈশ্বিক র‍্যাংকিংয়ে এগিয়ে যেতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

 

 

উল্লেখ্য, এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্টাফ বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করা হবে। এছাড়াও উভয় প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা ও গবেষণায় এ চুক্তি বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি