খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চবিতে অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সাথে শিশির মনিরের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ
চবিতে অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সাথে শিশির মনিরের মতবিনিময় সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন সুনামগঞ্জ দিরাই শাল্লা থেকে এমপি পদপ্রার্থী এডভোকেট শিশির মনির। শুক্রবার (২১ নভেম্বর) সাড়ে ১১ টার দিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভার আয়োজক ছিল জালালাবাদ স্টুডেন্ট এসোসিয়েশন এবং হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ এসোসিয়েশন। প্রধান অতিথিতে ক্রেস্ট দিয়ে বরণ করার মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শিশির মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, জুলাই আন্দোলনের নেতা হাবিব উল্লাহ খালেদ এবং এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শিশির মনির বলেন, ” দলমত বিবেচনার বাইরে গিয়ে সবার জন্য কাজ করতে হবে, যার যার আদর্শ ভিন্ন হতে পারে কিন্তু আমাদের উচিত সবার জন্য কাজ করা। তাহলে এ দেশকে এগিয়ে নেওয়া যাবে।”

 

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন,” চট্টগ্রাম এবং সিলেটের সাইকোলজিক্যাল মিল রয়েছে, সবাই বিদেশে চলে যেতে চায়, কিন্তু এ দেশকে গড়তে হলে পড়াশোনা করতে হবে, সৎ ও যোগ্য মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।”

 

শিক্ষার্থীদেরকে তিনি পড়াশোনা ও ক্যারিয়ার বিষয়ে পরামর্শ দেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি