ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে বাংলাদেশ
চরম নাটকীয়তায় ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’। নির্ধারিত ২০ ওভারে জয় নিশ্চিত করতে না পারার পর সুপার ওভারে দুই উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন পেসার রিপন মণ্ডল। কাতারের দোহায় শুক্রবার (২১ নভেম্বর) এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে ভারতকে হারায় টাইগাররা।
বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। হাবিবুর রহমান সোহান ৪৬ বলে ৬ ছক্কা ও ৩ চারে ৬৫ রান করেন। এসএম মেহেরব ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারের মারে ৪৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া জিসান আলম ১৪ বলে ২৬ ও ইয়াসির আলী ৯ বলে ১৭ রান করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন গুরজাপনিত সিং।
ম্যাচ সুপার ওভারে গড়ায়। সেখানে রিপন মণ্ডল দুই বলেই দুই উইকেট নেন। প্রথম বলে বোল্ড হন জিতেশ শর্মা, দ্বিতীয় বলে আউট হন আশুতোষ। শেষ পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দল জয় নিশ্চিত করে।






আপনার মতামত লিখুন