ঢাবিতে কয়েকটি হল থেকে লাফিয়ে পড়ে আহত ৪ শিক্ষার্থী
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পের সময় মহসিন হলের চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়ে একজন শিক্ষার্থী গুরুতর আহত হন।
এ ছাড়াও জিয়া হল, কবি জসিমউদ্দিন হল ও ফজলুল হক হল থেকে আরও তিন ছাত্র লাফিয়ে পড়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭, যা ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলোতেও স্পষ্টভাবে অনুভূত হয়। আকস্মিক কম্পনে বিশ্ববিদ্যালয় এলাকা ও রাজধানীর বিভিন্ন স্থানে আতঙ্ক দেখা দেয়; অনেকেই দ্রুত বাসা-বাড়ি ও ভবন থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন।






আপনার মতামত লিখুন