খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ণ
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস

বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম আজ (১৯ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষ্যে হেলথ টকস ও পেশেন্ট ফোরাম আয়োজন করেছে। ডায়াবেটিস প্রতিরোধ, সঠিক সময়ে শনাক্তকরণ, পুষ্টি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা নিয়ে সচেতনতা বাড়ানোই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. হাসান শাহরিয়ার কবির; এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডা. এমরান উর রশিদ চৌধুরী; এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. শায়লা কবির; এবং ডায়েটেটিকস অ্যান্ড নিউট্রিশন বিভাগের চিফ ডায়েটিশিয়ান আহাসফি মোহাম্মদ। সেসময় বক্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং রোগীরা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

স্বাগত বক্তব্যে ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, “বাংলাদেশে ডায়াবেটিসের ক্রমবর্ধমান হার নিঃসন্দেহে উদ্বেগের, তবে তার চেয়েও বেশি উদ্বেগের জনমনে প্রাথমিক সচেতনতার অভাব। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয় সঠিক শিক্ষা থেকে। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা মানুষকে সেই শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সাহায্য করতে চাই।”

ডা. শায়লা কবির বলেন, “ডায়াবেটিস নিয়ন্ত্রণে উন্নত চিকিৎসা, জীবনযাত্রার পরিবর্তন এবং আধুনিক থেরাপির ভূমিকা ব্যাপক। একইসাথে মানসিক ও শারীরিকভাবে লাইফস্টাইলে পরিবর্তন আনতে পারলে রোগীরা দীর্ঘমেয়াদি জটিলতার ঝুঁকি এড়িয়ে চলতে পারবেন।”

ডা. এমরান উর রশীদ চৌধুরী বলেন, “ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ, ঝুঁকি ও শনাক্তকরণ প্রক্রিয়া সম্পর্কে সবাইকে জানতে হবে। ডায়াবেটিস ব্যবস্থাপনার মূল ভিত্তি হল দ্রুত শনাক্তকরণ ও নিয়মিত পর্যবেক্ষণ। রোগী সচেতন হলে এবং সময়মতো সঠিক সহায়তা পেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কঠিন কিছুই নয়।”

অনুষ্ঠানে পুষ্টিবিষয়ক সেশন পরিচালনা করেন আহাসফি মোহাম্মদ। সেসময় তিনি বলেন, “ডায়াবেটিস নিয়ন্ত্রণে পুষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোগীরা যখন তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন হন, তখন তারা স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারেন। তাই শারীরিক পরিশ্রম, দুশ্চিন্তামুক্তির পাশাপাশি কি খাবেন আর কি খাওয়া যাবে না, সেসব বিষয়ে বাড়তি নজর দিতে হবে।”

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের এই আয়োজন সচেতনতা বৃদ্ধি, রোগীদের সম্পৃক্ততা ও দীর্ঘমেয়াদি ডায়াবেটিস চিকিৎসায় হাসপাতালের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি