ডিএসইতে সূচকের উত্থানে চলছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ নভেম্বর) লেনদেন ইতিবাচক ধারায় এগোচ্ছে। বাজারে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বাড়ায় সূচকগুলোতে উত্থান দেখা দিয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯৫ পয়েন্ট বেড়ে ৪,৮৬৯ পয়েন্টে পৌঁছেছে।
শরিয়াহ ভিত্তিক ডিএসইএস সূচক ২৩.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,০২৪.২০ পয়েন্টে, এবং ডিএস-৩০ সূচক ৩১.৬৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১,৯০১ পয়েন্টে।
এই সময়ে ডিএসইতে মোট ১৭১ কোটি ২৩ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেওয়া ৩৫৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, মাত্র ৬টির দাম কমেছে এবং ৭টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।






আপনার মতামত লিখুন