খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও সুপ্রিম কোর্ট এলাকায় আজও কঠোর নজরদারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১২:৪২ অপরাহ্ণ
ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও সুপ্রিম কোর্ট এলাকায় আজও কঠোর নজরদারি

মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশেপাশে কঠোর নিরাপত্তা বজায় রাখা হচ্ছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পুলিশ, সেনা ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

সকালের দিকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় দেখা গেছে, প্রবেশপথে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা কর্মকর্তা সাদা পোশাকে মাঠে রয়েছেন। আদালতে প্রবেশ করতে চাইলে পথচারী, সাংবাদিক ও আইনজীবীদের পরিচয় যাচাই করা হচ্ছে। সুপ্রিম কোর্টভিত্তিক এলাকা ও আশপাশে নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে, এবং রায়ের পর সম্ভাব্য উত্তেজনা মোকাবিলায় সতর্কতা বাড়ানো হয়েছে।

ট্রাইব্যুনালে গতকাল রায় দেওয়া হয় তিন সদস্যের বেঞ্চ — বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি (অব.) মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালত পূর্ব ঘোষণা অনুযায়ী দুই অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনা এবং কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। এছাড়া, বিচারিক আদেশে তাদের আবাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিহত বা আহত ব্যক্তির পরিবারে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনাল অভিযোগে উল্লেখ করেছে যে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান চলাকালে শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন, এবং সহকর্মীদের ওপর কোনো বাধা দেননি। এছাড়া, মারণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী কিছু ঘটনা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে।

এই রায় ঘোষণার পর আগামী দিনের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতিতে নজর রাখতে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলি সতর্ক অবস্থান বজায় রাখছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি