খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পরিবেশ উপদেষ্টার পিএস নিয়োগ পরীক্ষা দিতে গেলেন সরকারি গাড়িতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
পরিবেশ উপদেষ্টার পিএস নিয়োগ পরীক্ষা দিতে গেলেন সরকারি গাড়িতে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একান্ত সহকারী একান্ত সচিব (এপিএস) আশিকুর রহমান সমির বিরুদ্ধে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ নভেম্বর) নোবিপ্রবির প্রাণিবিদ্যা বিভাগের লেকচারার পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে আসেন আশিকুর রহমান সমি। তিনি যে গাড়িটি ব্যবহার করেন, সেটির নম্বর ঢাকা মেট্রো-ঠ ১৩-১৭৭৫। যা নোয়াখালী উপকূলীয় বন বিভাগের সরকারি গাড়ি বলে জানা গেছে। সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের এ ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

নোবিপ্রবির সংস্থাপন শাখা সূত্রে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তির আলোকে পরীক্ষায় অংশ নিতে শনিবার নোবিপ্রবি ক্যাম্পাসে আসেন আশিকুর রহমান। দুটি প্রভাষক পদের বিপরীতে আশিকুরসহ ২৭ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষা শেষে একই দিন ১৪ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়।

এদিন আশিকুর রহমান সরকারি লোগো ও ফ্ল্যাগ স্ট্যান্ডযুক্ত গাড়িতে করে ক্যাম্পাসে আসেন। পরীক্ষা শেষে একই গাড়িতে ঢাকায় ফিরে যান। ওই গাড়ির ছবি তুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

গাড়িটি বন অধিদফতরের সহকারী প্রধান বন সংরক্ষক, আগারগাঁও, ঢাকার ঠিকানায় নিবন্ধিত বলে জানা গেছে। তবে গাড়িটি উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, পরীক্ষা শুরু হওয়ার আগে দেখি সরকারি স্টিকার লাগানো একটি গাড়ি প্রশাসনিক ভবনের সামনে থামলো। প্রথমে ভেবেছিলাম কোনো সরকারি কর্মকর্তা অফিসিয়াল কাজে এসেছেন। পরে জানতে পারলাম একজন পরীক্ষার্থী উপদেষ্টার এপিএস। ব্যক্তিগত কাজে এ গাড়ি ব্যবহার করে এসেছেন। পরবর্তীতে জেনেছি তিনি আবেদন জমা দিতে একই গাড়ি ব্যবহার করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে আশিকুর রহমান সমি গাড়িটি সরকারি বলে স্বীকার করেন। তিনি বলেন, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম। আগের দিন রাত ২টার সময় জানতে পেরেছি যে পরদিন পরীক্ষা। আমি নোয়াখালীতে পৌঁছাতে পৌঁছাতে সকাল ১০টা বেজে যায়। আমাকে কেউ যদি সাহায্য করে, আপনি কীভাবে দেখবেন? আমি পদে এসে কোনো ধরনের নিয়োগ-বাণিজ্য, বদলির তদবির করিনি। আমি যতটুকু জানি, ওখানে একজন শিক্ষকের একজন চাকরিপ্রার্থী ছিলেন। তিনি আমার প্রোফাইল দেখে ভয় পেয়েছেন। তাই ঘটনাটি ঘটিয়েছেন। আমি দেশ-বিদেশে একজন বিজ্ঞানী হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মদ তামজিদ হোছাইন বলেন, উপদেষ্টার এপিএসের সরকারি গাড়ি নিয়ে পরীক্ষায় অংশ নিতে আসার বিষয়টি সম্পর্কে আমাদের জানা নাই।

এছাড়া আমি শনিবার ছুটিতে ছিলাম। শিক্ষক নিয়োগ পরীক্ষার বোর্ডে উপাচার্য, বিভাগের চেয়ারম্যানসহ অন্য সদস্যরা থাকেন। নিয়োগ পরীক্ষায় কে কীভাবে এলেন, সেটি দেখা নিয়োগ বোর্ডের কাজ নয়। বোর্ডের সামনে একজন করে প্রার্থী উপস্থিত হন।

অন্যদিকে উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান অভিযোগটি তুচ্ছ বলে উল্লেখ করেন। তিনি বলেন, তিনি আমাদের অতিথি হিসেবে এসেছিলেন। আমরা কেবল তাকে লিফট দিয়েছি। আমি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কর্মরত থাকায় গাড়িটি কিছুটা বেশি সময় ব্যবহার করা হয়েছে। এটা খুবই সামান্য বিষয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি