ঝিনাইদহে মোটরসাইকেলে ব্যতিক্রমী বিয়ে দেখল দুই উপজেলা
ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ড এলাকায় বিরল এক দৃশ্যের জন্ম দিলেন সেলিম হোসেন ও মৌ খাতুনের বিয়ে। মোটরসাইকেল চালিয়ে নিজেই কনে আনতে যান বর, সঙ্গে ছিল মোটরসাইকেলে দীর্ঘ বরযাত্রীর সারি। গ্রামজুড়ে সেই মুহূর্তে তৈরি হয় উৎসবের আমেজ—হর্ন, উচ্ছ্বাস আর উৎসুক মানুষের ভিড়ে জমে ওঠে পুরো পথ।
গত শুক্রবার (১৪ নভেম্বর) শৈলকুপার ত্রিপুরাকান্দির সেলিম হোসেন বিয়ে করেন হরিণাকুণ্ডুর চরপাড়ার মৌ খাতুনকে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সেলিম নিজের মোটরসাইকেলের হ্যান্ডেল ধরেন, আর পেছনে বসেন নববধূ। এমন দৃশ্য দেখতে দুইপাশের রাস্তা ভরে যায় মানুষের ভিড়ে, অনেকে মোবাইলে ধারণ করেন সেই বিশেষ মুহূর্ত।
সেলিম জানান, ছোটবেলা থেকেই মোটরসাইকেল চালিয়ে বিয়ে করার ইচ্ছে ছিল তার, আর সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি খুবই আনন্দিত। স্থানীয়দের দাবি, এলাকায় এই প্রথম এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন হলো, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
বরযাত্রী ওবাইদুর রহমান বলেন, “মোটরসাইকেলে বরযাত্রা—আমাদের এলাকায় এমন দৃশ্য আগে কখনও দেখিনি। এই বিয়ের অংশ হতে পেরে আমরা সবাই উচ্ছ্বসিত।”






আপনার মতামত লিখুন