খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পে ২৪৮ কোটি টাকা নয়-ছয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ণ
মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পে ২৪৮ কোটি টাকা নয়-ছয়

‘মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পে’ ২৪৮ কোটি টাকা নয়ছয়ের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকল্প পরিচালনা, ঠিকাদার নিয়োগ থেকে শুরু করে কৃষকদের কাছ থেকে ঘুষ আদায়- সবক্ষেত্রেই অনিয়মের চিত্র উঠে এসেছে দুদকের অনুসন্ধানে।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলকে বিশেষ বিবেচনায় নিয়ে ২০২০-২১ অর্থবছরে প্রকল্পটি গ্রহণ করা হয়। কাগজে-কলমে প্রকল্পটির ৭০–৭৫ শতাংশ অগ্রগতি হয়েছে বলা হচ্ছে। কিন্তু বাস্তবে তা হয়নি। কাজের অগ্রগতি খুবই কম বলে জানা গেছে। প্রকল্পের ভুয়া বিল-ভাউচার তৈরি, কাগজে-কলমে প্রকল্প বাস্তবায়ন দেখানো, কৃষকদের কাছ থেকে ঘুষগ্রহণ, নিন্মমানের কাজ এবং কমিশন বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগের তি

র বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দিকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুদকের গোয়েন্দা অনুসন্ধানে অনিয়মের প্রমাণ পাওয়ার পর দায়ীদের আইনের আওতায় আনতে প্রকাশ্যে তদন্তের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। টিম ইতোমধ্যে নথিপত্র যাচাই-বাছাই শুরু করেছে। এ ছাড়া এর আগে দুদকের এনফোর্সমেন্ট অভিযানেও অনিয়মের প্রাথমিক প্রমাণ মেলে। গত ১৩ জানুয়ারি কুষ্টিয়া দুদক কার্যালয় থেকে পরিচালিত অভিযানে পছন্দমতো ঠিকাদার নিয়োগ এবং সাবেক সংসদ সদস্যদের সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়।

এ ছাড়া দুদকের অনুসন্ধানের অংশ হিসেবে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলের প্রকল্প পরিচালক এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তাদের আগামী ২৫, ২৬ ও ২৭ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের অনুসন্ধান কার্যক্রম নিয়ে জানতে চাইলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন ঢাকা পোস্টকে বলেন, সেচ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি নিয়ে অনুসন্ধান টিম কাজ শুরু করেছে। তারা নথিপত্র সংগ্রহ করছে। অভিযোগ-সংশ্লিষ্টদের বক্তব্য ও রেকর্ডপত্র যাচাই শেষে অনুসন্ধান টিম কমিশনে প্রতিবেদন দাখিল করবে। এরপর কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের দুর্নীতি ও অনিয়ম নিয়ে বক্তব্য জানতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. রুহুল আমিন খান ও জনসংযোগ কর্মকর্তা এম এস সাঈদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দুদক যাদের তলব করেছে 

অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১৯ কর্মকর্তাকে হাজির হয়ে বক্তব্য প্রদানের অনুরোধ করেছে দুদক। তাদের মধ্যে ২৫ নভেম্বর আসতে বলা হয়েছে বিএডিসির কুষ্টিয়া রিজিয়নের সহকারী প্রকৌশলী এরশাদ আলী ও হাফিজ ফারুক, উপ-সহকারী প্রকৌশলী মমিনুল ইসলাম, আদনান আল বাচ্চু, আসিফ মাহমুদ ও আব্দুল্লাহ আল মামুনকে।

পরের ধাপে ২৬ নভেম্বর তলব করা হয়েছে চুয়াডাঙ্গা বিএডিসি’র সহকারী প্রকৌশলী খালেদা ইয়াসমিন, উপ-সহকারী প্রকৌশলী দিদার-ই-খোদা, আবুল কালাম আজাদ, আব্দুল হালিম, আব্দুল্লাহ আল মামুন ও হুমায়ুন কবিরকে।

এর পরদিন ২৭ নভেম্বর আসতে বলা হয়েছে মেহেরপুর বিএডিসির সহকারী প্রকৌশলী শাহজালাল আবেদীন, মাযহারুল ইসলাম ও শাহরিয়ার আহমেদ, উপসহকারী প্রকৌশলী লিমন হোসেন, ইকরামুল হক, শ্যামল হোসেন ও আশরাফুল ইসলামকে।

তাদের প্রত্যেককে নির্ধারিত তারিখে হাজির হয়ে অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত অভিযোগের বিষয়ে বক্তব্য প্রদানের জন্য চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে যা বলা হয়েছে

কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলের প্রায় সাড়ে ২১ হাজার হেক্টর কৃষিজমিতে নিষ্কাশন সুবিধাসহ সেচব্যবস্থা উন্নয়ন করতে ‘মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করে বিএডিসি। বছরে ৫১ হাজার টন ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্য নিয়ে ২৪৮ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অভিযোগ রয়েছে- কাগজে-কলমে প্রকল্পের অগ্রগতি ৭৫ শতাংশ দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে সিংহভাগ কাজের কোনো অস্তিত্ব নেই। নিজস্ব ঠিকাদার সিন্ডিকেট এবং প্রকল্প পরিচালকের যোগসাজশে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা অঞ্চলে প্রকল্পের বড় অংশের অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টরা।

প্রকল্পের মূল কাজগুলোর মধ্যে রয়েছে- ১৩০টি সৌরচালিত ডাগওয়েল নির্মাণ; যার প্রতিটির নির্মাণ ব্যয় ১২ লাখ টাকা, প্রতি কিলোমিটার ৯ লাখ টাকা ব্যয়ে ১৮০ কিমি খাল পুনঃখনন, ২৫৫টি পাম্প হাউজ নির্মাণ; যার প্রতিটির ব্যয় ১৫ লাখ টাকা, ৯৫টি ২ কিউসেক ফোর্সমোড পাম্প সেট স্থাপন; যার প্রতিটির ব্যয় ১৫ লাখ টাকা, ৫ কিউসেক সোলার পাম্প ২৫টি; যার প্রতিটির নির্মাণ ব্যয় ১৫ লাখ টাকা, ১৫টি বড় আকারের সেচ অবকাঠামো; যার প্রতিটিতে ব্যয় ৪০ লাখ টাকা, ১২০টি মাঝারি আকারের সেচ অবকাঠামো; যার প্রতিটির ব্যয় ২৫ লাখ টাকা, ৩০০টি ছোট আকারের সেচ অবকাঠামো; যার প্রতিটির ব্যয় সাড়ে ৭ লাখ টাকা এবং ২১৫টি বিদ্যুৎ লাইন নির্মাণ; যার প্রতিটির নির্মাণ ব্যয় ধরা হয় ৫ লাখ টাকা।

অভিযোগ রয়েছে, মাঠপর্যায়ে এসব কাজের অনেকটাই হয়নি বা নিম্নমানের হয়েছে। টেন্ডার সিন্ডিকেট, কাগুজে বিল-ভাউচার তৈরি এবং নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বরাদ্দের বড় অংশ আত্মসাৎ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলে স্থাপন করা দুই শতাধিক সেচ প্লান্টের প্রতিটির জন্য স্থানীয় চাষীদের কাছ থেকে ৫ লাখ টাকা করে ঘুষ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্পের ঠিকাদার মনোনয়নের ক্ষেত্রে মোট প্রকল্প ব্যয়ের ৫ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগও উঠেছে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে।

এ ছাড়া অভিযোগ আছে, কাজ না করেই ভুয়া বিল-ভাউচার দেখিয়ে টাকা উত্তোলনের ক্ষেত্রে ৪০ শতাংশ অর্থ নেন প্রকল্প পরিচালক এবং ৬০ শতাংশ নেন ঠিকাদার।

সংশ্লিষ্টদের দাবি, অস্বচ্ছ প্রক্রিয়ায় বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের এই ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ২০২৪-২৫ অর্থবছরে প্রকল্পের অবশিষ্ট অংশ বাস্তবায়নে বরাদ্দ ৫৬ কোটি টাকার কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার দাবিতে প্রকল্প কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন স্থানীয়রা।

দুদকের এনফোর্সমেন্ট অভিযান

এসব অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ১৩ জানুয়ারি কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকার বিএডিসি কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদক। এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক নীলকমল পাল।

অভিযানকালে দেখা যায়, চার বছরে কাগজপত্রে প্রকল্পটির অগ্রগতি দেখানো হয়েছে ৭৫ শতাংশ। ২৪৮ কোটি টাকার প্রকল্পে ইতোমধ্যে ১৯২ কোটি টাকা ব্যয় দেখানো হলেও বাস্তবে তা প্রতিফলিত হয়নি। প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি অর্থ নয়-ছয় এবং কাজের অস্তিত্বহীনতার কারণে দুদকের এনফোর্সমেন্ট টিম অনুসন্ধানের সুপারিশ করে।

অভিযান শেষে নীলকমল পাল তখন সাংবাদিকদের বলেন, ‘২৪৮ কোটি টাকা ব্যয়ে মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বিএডিসির কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। আমরা মাঠপর্যায়েও তদন্ত করব। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অভিযান চলমান থাকবে।’

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি