দর বৃদ্ধির শীর্ষে ইবনে সিনা ফার্মা
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ারমূল্য ১৬ টাকা বা ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে, যা দিন শেষে বাজারে শীর্ষ অবস্থানে রেখেছে প্রতিষ্ঠানটিকে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, যার শেয়ারমূল্য ৫ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা এএমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে ৩ দশমিক ০৩ শতাংশ।
এছাড়া, দরবৃদ্ধির শীর্ষ দশ তালিকায় রয়েছে—
তিতাস গ্যাস, এনআরবি ব্যাংক, এসবিএসি ব্যাংক, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, এনসিসি ব্যাংক, বিএসআরএম লিমিটেড এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ওষুধ খাত ও ব্যাংক খাতের শেয়ারগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় এসব কোম্পানির শেয়ারের দামে ইতিবাচক প্রভাব পড়েছে।






আপনার মতামত লিখুন