দলীয় নিবন্ধন দাবিতে তারেক রহমানের আমরণ অনশন, শারীরিক অবস্থার অবনতি
আমজনতার দলের সাধারণ সম্পাদক ও তরুণ রাজনৈতিক নেতা তারেক রহমানের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছে দলটি। নির্বাচন কমিশনের কাছে দলীয় নিবন্ধনের দাবিতে তিনি দীর্ঘদিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এক বিবৃতিতে বলেন, “তারেক রহমান শুধু আমাদের দলের সাধারণ সম্পাদক নন—তিনি জনগণের ভোটাধিকার, রাজনৈতিক ন্যায্যতা ও রাষ্ট্রে সমতার প্রতীক। আজ তিনি জীবন বাজি রেখে লড়ছেন, অথচ নির্বাচন কমিশন সম্পূর্ণ নির্বিকার।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২৪-এর গণঅভ্যুত্থান, ১৮-এর কোটা আন্দোলনসহ নানা জাতীয় সংকটে তারেক রহমান সক্রিয় ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি নির্বাচন কমিশনের প্রধান ফটকে অবস্থান নিয়ে দলের নিবন্ধন দাবি করছেন, যা আমজনতার দল “গণতান্ত্রিক অধিকারের আন্দোলন” হিসেবে দেখছে।
তারা নির্বাচন কমিশনের দীর্ঘ নীরবতাকে “দৃষ্টান্তহীন অবিচার” বলে আখ্যা দিয়েছে।
তার অনশন কর্মসূচির প্রতি সংহতি জানাতে ঢাকা-০৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন মঙ্গলবার দুপুর ১২টায় আগারগাঁওয়ে উপস্থিত হওয়ার কথা জানিয়েছেন।






আপনার মতামত লিখুন