রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান আমীর খসরুর
রাজধানীতে এক সেমিনারে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “কথায় কথায় যদি বৃহত্তর দলগুলো রাস্তায় নামে, তাহলে সংঘর্ষের আশঙ্কা তৈরি হতে পারে। তাই সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে।”
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
আমীর খসরু বলেন, দীর্ঘ আলোচনার পর যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে, সেগুলোকে সম্মান করতে হবে এবং বাস্তবায়নের ক্ষেত্রেও আলোচনা চালিয়ে যেতে হবে। যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলোর সিদ্ধান্ত জনগণই নেবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, “কয়েকটি রাজনৈতিক দল জনগণের ভাগ্য নিজেরা নির্ধারণ করতে চায়, যা কোনোভাবেই গণতন্ত্রের সঙ্গে যায় না।”
সেমিনারে উপস্থিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো যদি জুলাই সনদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছায়, তবে সরকারের দায়িত্ব হবে সিদ্ধান্ত গ্রহণ করা।”
অন্যদিকে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এখনো কোনো স্বাক্ষর হয়নি। সরকার একতরফাভাবে বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে, যা বিরোধের জন্ম দিয়েছে।”






আপনার মতামত লিখুন