ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে লড়বেন জোনায়েদ সাকি
জোনায়েদ সাকি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এর আগে, গত ২ নভেম্বর (রোববার) গণসংহতি আন্দোলনের ৫৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পান জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হন আবুল হাসান রুবেল।
সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন,“প্রগতিশীল ও মধ্যপন্থী রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি বিকল্প রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ চলছে। বিএনপির সঙ্গেও আলোচনা অব্যাহত আছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো অগণতান্ত্রিক সিদ্ধান্ত। এটি জনগণের অংশগ্রহণের পথ সংকুচিত করে। আমরা মনে করি, জোটের প্রতীকে প্রার্থী দেওয়ার সুযোগ থাকা উচিত ছিল।”






আপনার মতামত লিখুন