বিএনপির সিদ্ধান্তের ওপরই এনসিপির সংসদে যাওয়া নির্ভর করছে: নুরুল হক নুর
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদে যাবে কি না, তা পুরোপুরি বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রোববার (২ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে নুর বলেন, “এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান অনেকটাই বিএনপির সঙ্গে তাদের সম্পর্কের ওপর নির্ভর করছে। তারা সংসদে যাবেন কি না, সেটা বিএনপি ঠিক করবে।”
তিনি আরও বলেন, “বিএনপির নেতাদের নিয়ে যেভাবে কিছু এনসিপি নেতা তীর্যক ও অরুচিকর মন্তব্য করছেন, তাতে শেষ পর্যন্ত তাদের মধ্যে কী ধরনের সমঝোতা হয়, সেটা সময়ই বলে দেবে। একদিকে তারা বিএনপির সঙ্গে আসন সমঝোতার চেষ্টা করছে, আবার অন্যদিকে গণমাধ্যমে ভিন্ন কথা বলছে—এটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে।”
গণভোট ও নির্বাচন প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, “আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, ডিসেম্বরেই তফসিল ঘোষণা হবে এবং গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হতে পারে। এটা শুধু আমার মত নয়, প্রায় সব দলেরই এমন ধারণা রয়েছে।”






আপনার মতামত লিখুন