খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দেশের নিট রিজার্ভ ২১ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
দেশের নিট রিজার্ভ ২১ বিলিয়ন ডলার

চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ বিলিয়ন ডলারের ওপরে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এ সময়ে রিজার্ভ ছাড়িয়েছে ২৭ বিলিয়ন ডলার। আইএমএফকে দেওয়া পৃথক তথ্য অনুযায়ী, দেশের নিট রিজার্ভ ২১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

তুলনামূলকভাবে, গত বছরের একই সময়ে গ্রস রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ডলারের ঘরে। সে হিসাবে এক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে প্রায় ৭ বিলিয়ন ডলার। অন্যদিকে, বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়েছে প্রায় ৮ বিলিয়ন ডলার।

রবিবার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৪ বিলিয়ন ডলার, অন্যদিকে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ২৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের একই সময়ে দেশের গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ১৯.৮৭ বিলিয়ন ডলার। অর্থাৎ, গত এক বছরে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ৭ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী বেড়েছে প্রায় ৮ বিলিয়ন ডলার।

বিশেষজ্ঞরা মনে করছেন, রিজার্ভ বৃদ্ধির পেছনে রাজনৈতিক স্থিতিশীলতা, প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং বাংলাদেশ ব্যাংকের ডলার ক্রয়নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ছিল ধারাবাহিকভাবে ইতিবাচক—জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ২০ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার এবং সদ্যবিদায়ী অক্টোবরে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার।

এর আগে, ২০২৪-২৫ অর্থবছরের মার্চে রেমিট্যান্স এসেছিল সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার, যা ওই অর্থবছরের একক মাসে সর্বাধিক। পুরো অর্থবছরে রেমিট্যান্স আসে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার—যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সালের জুনে দেশের রিজার্ভ ছিল ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। পরবর্তী সময়ে তা বেড়ে ২০২১ সালের আগস্টে রেকর্ড ৪৮ দশমিক ০৪ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে ২০২২ সালে বৈশ্বিক ডলার সংকট ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে রিজার্ভ কমতে শুরু করে।

বর্তমানে ৩২ বিলিয়ন ডলারের রিজার্ভ ধরে রাখতে পারায় বাংলাদেশ এখন তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতার সীমায় অবস্থান করছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি