যমুনা ফিউচার পার্কের সামনে ম্যানহোলের ঢাকনা চুরি: যান চলাচলে বিঘ্ন
রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে প্রধান সড়কে ম্যানহোলের ঢাকনা চুরির কারণে যান চলাচলে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
রবিবার (২ নভেম্বর) গুলশান ট্রাফিক বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সচেতনতামূলক পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, যমুনা ফিউচার পার্কের সামনের ইনকামিং সড়কের মাঝামাঝি স্থানে ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, এর আগেও একই স্থানে ম্যানহোলের সমস্যা হয়েছিল, যা সিটি করপোরেশনের উদ্যোগে মেরামত করা হয়েছিল। বর্তমানে নতুন করে ঢাকনা চুরির বিষয়টি সংশ্লিষ্ট সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।






আপনার মতামত লিখুন