খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আরও বেতন বাড়ল মেসির, বছরে পাবেন ২৫০ কোটি ৪৩ লাখ ২৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ
আরও বেতন বাড়ল মেসির, বছরে পাবেন ২৫০ কোটি ৪৩ লাখ ২৩ হাজার টাকা

আর্জেন্টাইন মহাতারকা মেসি আরও তিন বছরের জন্য চুক্তি করেছেন। এবারও যথারীতি সর্বোচ্চ বার্ষিক বেতন পাবেন তিনি। বেসিক বেতন ও সাইনিং বোনাস হিসেবে তিনি বছরে পাবেন ২০.৪৫ মিলিয়ন ডলার বা ২৫০ কোটি ৪৩ লাখ ২৩ হাজার টাকা। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৫ মৌসুম শেষেই ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল লিওনেল মেসির। তার আগেই নতুন করে এই চুক্তি হলো। 

২০২৫ সালে এমএলএসে খেলা ফুটবলারদের বার্ষিক বেতনের তালিকা প্রকাশ করেছে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ)। যেখানে টটেনহ্যাম ছেড়ে লস অ্যাঞ্জেলস এফসিতে নাম লেখানো দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন আছেন দুই নম্বরে। তার বেতন ১১.১৫ মিলিয়ন ডলার বা ১৩৬ কোটি ৫৪ লাখ ৩৭ হাজার টাকা। শীর্ষ তিনের ভেতর দুজনই ইন্টার মায়ামির, মেসি বাদে আরেকজন সার্জিও বুসকেটস (তিনে)। তার বেতন ৮.৭৮ মিলিয়ন ডলার বা ১০৭ কোটি ৫২ লাখ ৬ হাজার টাকা।

যদিও স্প্যানিশ কিংবদন্তি বুসকেটস চলতি মৌসুম শেষেই অবসরের ঘোষণা দিয়েছেন। মায়ামির হয়ে খেলা স্পেন ও বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জর্দি আলবাও আছেন শীর্ষ দশে। তিনিও এমএলএসের মৌসুম শেষ হলে পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন। তবে শীর্ষ দশে নেই অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে মায়ামিতে নাম লেখানো আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। পারিশ্রমিকের হিসাবে শীর্ষ পাঁচে থাকা বাকি দুজন হলেন– আটলান্টা ইউনাইটেডের মিগুয়েল আলমিরন ও সান দিয়েগো এফসির হার্ভিং লোজানো।

এমএলএসের শীর্ষ বেতনভুক্ত ফুটবলার (ডলারের হিসাবে)

লিওনেল মেসি (ইন্টার মায়ামি) — ২০.৪৫ মিলিয়ন
সন হিউং-মিন (লস অ্যাঞ্জেলস) — ১১.১৫ মিলিয়ন
সার্জিও বুসকেটস (ইন্টার মায়ামি) — ৮.৭৮ মিলিয়ন
মিগুয়েল আলমিরন (আটলান্টা) — ৭.৮৭ মিলিয়ন
হার্ভিং লোজানো (সান দিয়েগো) — ৭.৬৩ মিলিয়ন
এমিল ফর্সবার্গ (নিউইয়র্ক রেড বুলস) — ৬.০৪ মিলিয়ন
জর্দি আলবা (ইন্টার মায়ামি) — ৬ মিলিয়ন
রিকুই পুইগ (এলএ গ্যালাক্সি) — ৫.৭৮ মিলিয়ন
জনাথন বাম্বা (শিকাগো) — ৫.৫৮ মিলিয়ন
হানি মুখতার (ন্যাশভিলে) — ৫.৩১ মিলিয়ন

সর্বশেষ গ্রীষ্মের দলবদলে এমএলএসে যুক্ত হওয়া ফুটবলারদের মধ্যে কেবল সনের পারিশ্রমিকই ১০ মিলিয়নের ওপরে। দুইয়ে থাকা মায়ামি তারকা রদ্রিগো ডি পলের বেতন ৩.৬৭ মিলিয়ন ডলার বা প্রায় ৪৫ কোটি টাকা। একইভাবে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপস সাবেক জার্মান ও বায়ার্ন মিউনিখ তারকা থমাস মুলারের বেতন ধরেছে ১.৪৪ মিলিয়ন ডলার বা ১৭ কোটি ৬৪ লাখ টাকা।

এমএলএসের দলভিত্তিক পারিশ্রমিকের ব্যয়ের হিসাবে সবচেয়ে বেশি খরচ ইন্টার মায়ামির। তারা কেবল ফুটবলারদের বেতন হিসেবে ৪৮.৭৮ মিলিয়ন ডলার ব্যয় করে। এ ছাড়া লস অ্যাঞ্জেলস ৩০.১ মিলিয়ন, আটলান্টা ২৮.৫ মিলিয়ন, এফসি সিনসিনাতি ২৩.২ মিলিয়ন এবং শিকাগো ফায়ারের ব্যয় ২৩.২ মিলিয়ন ডলার।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি