ঢাকা ওয়াসার এমডি শাহজাহান মিয়াকে অপসারণ
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। একইসাথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসকের পদ থেকেও অপসারণ করা হয়েছে তাকে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
শাহজাহান মিয়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। এ দায়িত্বের পাশাপাশি তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দিয়েছিল সরকার।






আপনার মতামত লিখুন