বাংলাদেশে পাকিস্তানি সেনা প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জা নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৮ অক্টোবর) সেনাসদরে অনুষ্ঠিত সাক্ষাৎকালে দুই দেশের সেনা প্রধানরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
আলোচ্য বিষয়সমূহ: যৌথ সামরিক প্রশিক্ষণ ও সেমিনারের মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্ক সম্প্রসারণ। পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রতিরক্ষা খাতের কার্যক্রম উন্নয়ন। সামরিক সহযোগিতা ও নিরাপত্তা চুক্তি কার্যকর করার সম্ভাবনা।






আপনার মতামত লিখুন